Header Ads

উজ্জ্বল, ফর্সা ত্বকের জন্য

মানুষের ত্বক স্বাভাবিক ভাবেই অনেক উজ্জ্বল থাকে। কিন্তু যত্নের অভাবে তা ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে পরে। আসলে মানুষের ত্বকে মেলানিন নামক একটি উপাদানের মাত্রার তারতম্যের কারণেই কারো গায়ের রঙ ফর্সা আর কারো কালো। কিভাবে অনুজ্জ্বল ত্বককে ফর্সা করা যায়, আসুন তার কয়েকটি পদ্ধতি জেনে নিই:
শুষ্ক ত্বকের ক্ষেত্রে:

চন্দন, মালাই, দুধের সর ও সামান্য হলুদ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর তা ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে:

এক চা চামচ কমলা লেবুর শুকনো খোসার গুড়া, এক চা চামচ মেথি গুড়া ও কমলা লেবুর রস দিয়ে মেখে নিয়ে মুখে, গলায় লাগান, ২০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।
স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে:

এক চা চামচ বার্লি, এক টেবিল চামচ তরমুজের রস ও গোলাপ ফুলের ৫/৬ টা পাপড়ির রস এক সঙ্গে মেশান। মিশ্রণটি মুখে-গলায় ভালোমত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

উপরোক্ত পদ্ধতিগুলো নিয়মিত পালন করলে, প্রাকৃতিকভাবেই আপনি পেতে পারেন উজ্জ্বল ও ফর্সা ত্বক।

No comments

Powered by Blogger.